ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মিরপুরে যুবদলের নাম ভাঙ্গিয়ে বেপরোয়া ইটা বাবুল ও লিটন চক্র !!

                                                                                             #অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল উদ্ধারসহ একজন গ্রেফতার। 

                                                                                                          #আসামিরা যুবদলের কেউ নয় বলে বিবৃতি প্রকাশ। 

 গত ৬ মে ২০২৫ ইং তারিখে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে ঢাকার মিরপুরে আসেন জুবায়ের হোসেন সবুজ ও ফাহাদ ইসলাম জোয়ার্দার। ঐদিন রাতে মিরপুর মডেল থানাধীন প্রাইম ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে থাকেন দুজনেই। পরের দিন আনুমানিক সময় দুপুর ১ টায় সাওয়ারী বাইকের শোরুমে যান। ৪ লাখ ৬২ হাজার টাকায় ROYEL ENFIELD METEOR 350 CC 'র মোটরসাইকেলটি বিক্রি করেন। (যার ইজ্জিন নং J3A5FA S2006280) মোটরসাইকেল বিক্রির যাবতীয় টাকা-পয়সা ব্যাগে নিয়ে আনুমানিক সময়  দুপুর ২:৩০ মিনিটে  সাওয়ারী বাইকের শোরুম থেকে সবুজ ও ফাহাদ নামের দুই ব্যক্তি রাস্তায় বের হলে ৮/১০ জনের একটি সঙ্ঘবদ্ধ চক্র তাদেরকে ঘিরে ফেলে এবং বাইক বিক্রি করা টাকার ব্যাগের খোঁজ শুরু করে। তৎক্ষণাৎ বিষয়টি আন্দাজ করতে পেরে সবুজ ও ফাহাদ নামের ওই দুই ব্যক্তি শোরুমের ভিতরে দৌড়ে গিয়ে টাকার ব্যাগটি শোরুম মালিক বরাবর বুঝিয়ে দিয়ে বলেন আমাদের টাকার ব্যাগ টা একটু রাখুন আমরা পরে টাকা নিব। বাহিরে কোন একটা ঝামেলা হতে পারে। পরবর্তীতে ছিনতাইকারী চক্র কিছু সময় বাহিরে অপেক্ষা করে শোরুমের ভিতর প্রবেশ করে সবুজ ও ফাহাদ ইসলামকে টেনে হিচরে বাহিরে বের করে নিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী সবুজ বলেন, শোরুমের পাশের গলির কোন এক অপরিচিত দোকানে নিয়ে ১ নং ও ২ নং আসামি বাবুল মোল্লা @ ইটা বাবু এবং লিটন @ চা লিটন তার সঙ্গে থাকা নগদ ১৫০০/- টাকা এবং (01799279485) র' বিকাশে থাকা ২ হাজার টাকা ক্যাশ আউট করে নেয়। পরবর্তীতে তাকে বেধড়ক মারধর করে ডাচ্ বাংলা মােবাইল ব্যাংকের ডেবিট কার্ড ও ডেবিট কার্ডের পিন নাম্বার নিয়ে পার্শ্ববর্তী একটি বুথ থেকে নগদ ৬০ হাজার টাকা তুলে নিয়ে তার ডেবিট কার্ডটি ভেঙ্গে ফেলে এবং আরও ৫ লাখ টাকা চাঁদা দিয়ে তোর সাথে থাকা ফাহাদ নামের ওই লোককে ছাড়িয়ে নিবি। এসব বলে বিভিন্ন ভয়-ভীতি দেখে আমাকে ছেড়ে দেয়। পরবর্তীতে আমি ফাহাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে জানতে পারি ফাহাদ ভাইকে একটি সাদা রংয়ের হাইয়েস গাড়িতে করে নিরিবিলি অজ্ঞাত স্থানে নিয়ে তাকে বেধড়ক মারধর করে এবং তার সাথে থাকা নগদ ১৪ হাজার ৫০০ টাকা, নতুন একটি samsung s20 মডেলের মোবাইল ফোন, রুপার একটি ব্রেসলেট, একটি হাত ঘড়ি, জাতীয় পরিচয়পত্র, ড্রইভিং লাইসেন্স কেড়ে নেয়। এছাড়া   ফাহাদ ভাইয়ের মোবাইল থেকে তার ছোট ভাইয়ের নাম্বারে ফোন করে মুক্তিপন দাবী করে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা এবং নগদে জনৈক বাবুর মাধ্যমে ২৫ হাজার টাকা নিয়েছে। এক পর্যায়ে আসামীরা সাওয়ারী শােরুমের ম্যানেজারের সাথে যোগাযােগ করে আমাদের বিক্রয়কৃত মােটরসাইকেলটি সাওয়ারী শোরুমের পার্শ্ববর্তী গলিতে নিয়ে আসে এবং মোবাইল ফোনে ভিডিও ধারন করে যে, ফাহাদ ভাই সাওয়ারী শােরুমের কাছে বাইকটি বিক্রয় না করে ফেরত নিয়ে যাচ্ছে। পরবর্তীতে আসামীরা ফাহাদ ভাইয়ের কাছ থেকে জোরপূর্বক বাইকটি নিয়ে যায়। 

অনুসন্ধানে জানা গেছে, ওই ঘটনার পরে ভুক্তভোগী সবুজ ও ফাহাদ নামের দুই ব্যক্তি মিরপুর মডেল থানায় গিয়ে ৭ মে ২০২৫ ইং তারিখে আনুমানিক সময় রাত ১১ টার দিকে একটি লিখিত এজাহার দেয়। কিন্তু থানা কর্তৃপক্ষ এজাহারটি নথিভুক্ত না করে ঘটনার বিষয়ে খোঁজখবর নিতে শুরু করে। মিরপুর মডেল থানার এস আই ওসমান গনির ভাষ্যমতে ভুক্তভোগী সবুজ কে সাথে নিয়ে মিরপুর মডেল থানার এএসআই শামসুদ্দোহা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিদের বিস্তারিত খোঁজখবর নেন। ওই রাত পেরিয়ে পরের দিন রাত বারোটা পর্যন্ত ভুক্তভোগী সবুজ ও ফাহাদ অভিযোগের বিষয়ে কোন আপডেট খবরাখবর না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন। এমন সময় রাত ১টার দিকে স্থানীয় কয়েকজন সাংবাদিক বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করলে তারা জানায়, হতাশ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন বর্তমানে আগারগাঁও পর্যন্ত চলে গেছেন। পরে সাংবাদিকরা তাদেরকে থানায় আসতে বললে ভুক্তভোগীরা রাত ২টার দিকে থানায় আসেন এবং সাংবাদিকদের কাছে বিস্তারিত ঘটনা উল্লেখ করে ভিডিও বক্তব্য দেন। এ সময় ভুক্তভোগী সবুজ বলেন আমরা ঘটনার বিস্তারিত উল্লেখ করে থানায় মামলা করার জন্য একটি লিখিত এজাহার দিয়েছি কিন্তু গতরাত আজ সারাদিন এবং রাত ১২টা পর্যন্ত থানা কর্তৃপক্ষ আমাদের মামলাটি গ্রহণ করেননি। এখানে থাকাটা আমরা নিরাপদ মনে করছি না তাই বাড়ি চলে যাচ্ছিলাম। পরবর্তীতে সাংবাদিকরা ভুক্তভোগীদের  সাথে নিয়ে থানায় প্রবেশ করে দেখতে পান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানায় উপস্থিত নেই এবং ওসি তদন্ত খাবার খাওয়ার জন্য বাহিরে গেছেন। পরে থানার মধ্যে এএসআই শামসুদ্দোহার সাথে দেখা হলে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এএসআই শামসুদ্দোহা সাংবাদিকদের বলেন, ভাই ওরা আপনাদেকে ভুল বুঝিয়েছে। এই ঘটনাটা নিয়ে কাল রাত থেকে এ পর্যন্ত অনেক কষ্ট করেছি। আর এ বিষয়টা নিয়ে মামলা হয়ে গেছে। পরবর্তীতে মামলার কপি দেখতে চাইলে এএসআই শামসুদ্দোহা বলেন আপনারা ওসি স্যারের যোগাযোগ করেন। কিন্তু ওসি সাহেব তো থানায় নেই। থানার বাহিরে ঘটনাস্থলের বিট অফিসার ওসমান গনির সাথে দেখা হয় সাংবাদিকদের। ঘটনা সম্পর্কে জানতে চাইলে এসআই ওসমান গনি বলেন,আমি এ বিষয়ে এখন কাউকে কোন প্রকার তথ্য দিতে চাচ্ছি না। আমরা আমাদের মত কাজ চালিয়ে যাচ্ছি, আসামিদের সনাক্ত করার চেষ্টা করতেছি। এর বাহিরে আমি কোন কিছু বলতে চাই না। আপনারা ওসি সাহেবের সাথে যোগাযোগ করুন। এ সময়ে প্রতিবেদক এসআই ওসমান গনিকে প্রশ্ন করেন, আপনি কিভাবে আসামি ধরবেন, আসামি সনাক্ত করবেন এটা একান্তই আপনার পলিসি এ সম্পর্কে আমরা কিছু জানতে চাই না। তবে আমাদের প্রশ্ন আপনি যে আসামি ধরবেন সেটা কিসের ভিত্তিতে?  ঘটে যাওয়া ছিনতাই ও অপরনের ঘটনায় আপনারা কি মামলা নিয়েছেন? নাকি জিডি নিয়েছেন? নাকি অভিযোগ নিয়েছেন? যদি মামলা বা জিডি নিয়ে থাকেন তার কোন কপি কি ভুক্তভোগী/বাদীকে দিয়েছেন?  এসব প্রশ্নের কোন উত্তর না দিয়ে এসআই ওসমান গনি থানার ভিতরে চলে যান। একটু পরেই ওসি তদন্ত থানায় প্রবেশ করলে ভুক্তভোগী সহ সাংবাদিকরা তার সাথে দেখা করেন  এবং বিষয়টি তার সামনে উপস্থাপন করেন। এ সময় বিভিন্ন বিষয় ঘুরিয়ে পেচিয়ে ওসি তদন্ত  মোবাইল ফোনে এই ঘটনা নিয়ে কাকে যেন ধমকা ধমকি করেন। পরে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দেন এবং এ বিষয়ে সাংবাদিকরা থানায় এসেছেন বলে তাকে অবহিত করেন। পরবর্তীতে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলে আগামীকাল অর্থাৎ ৯ মে সকাল দশটায় মামলার কপি দেয়ার কথা বলে সাংবাদিক ও ভুক্তভোগীদের বিদায় করেন। পরবর্তীতে ৯ মে সকাল ১১ টার পরে পুনরায় নতুন করে বাদীর কাছ থেকে এজাহার গ্রহণ করেন এসআই ওসমান গনি। সারাদিন পেরিয়ে রাত আসলেও মামলার কোন কপি বাদীর কাছে দেয়নি থানা কর্তৃপক্ষ। 

অনুসন্ধানে আরও জানা যায়, এসব ছিনতাইকারী ও অপহরণ চক্রের পৃষ্ঠপোষকতায় যারা রয়েছে তারা থানায় মামলা না নেয়ার জন্য বিভিন্ন উপায়ে তদবির চালিয়েছেন। গুঞ্জন রয়েছে গাঁ ঢাকা দিয়ে থাকা মাফিয়ারাও মামলা না নেয়ার জন্য ভারত থেকে সুপারিশ ও হুমকি দিচ্ছে।

বেপরোয়া ইটা বাবুল ও ললিটন চক্র!

গত ৫ আগষ্টের পূর্বে মিরপুর সনি সিনেপ্লেক্স এর  সামনে ফুটপাতে চা বিক্রি করতো এই লিটন। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পট পরিবর্তনের পর বেপরোয়া হয়ে উঠেছে মিরপুর থানা যুবদলের ধর্ম বিষায়ক সম্পাদক পরিচয় দেয়া এই চা লিটন। এলাকায় ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, ফিটিং বাজিসহ একাধিক অভিযোগ রয়েছে চা লিটনের বিরুদ্ধে। এছাড়া মাঠ পর্যায়ে বাবুল মোল্লা @ ইটা বাবুলের নেতৃত্বে  বিএনপি যুবদলের নাম ভাঙ্গিয়ে একটি সঙ্ঘবদ্ধ চক্র তৈরি করে প্রকাশ্যে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন বীরদর্পে। সঙ্ঘবদ্ধ এই চক্রের তালিকায় ১০/১৫ জন সব সময় অপকর্ম করার জন্য প্রস্তুত থাকেন। যাদের মুখ্য ভূমিকা রয়েছে : বাবুল মোল্লা @ ইটা বাবুল, লিটন @ চা লিটন,বুলু, মো: রাসেল, আব্দুল, বাবু, মো: সোহাগ, মো: রুবেল ও আল-আমিন। এর আগেও ইটা বাবুলের নেতৃত্বে জমি দখল,  বাড়ি দখল, ফুটপাতে চাঁদাবাজি, টেন্ডারবাজির মত অসংখ্য ঘটনার নজির রয়েছে মিরপুরে। 

গত ৭মে অপহরণ ও ছিনতাই এর ঘটনায় প্রধান ভূমিকায় ছিলো ইটা বাবুল ও লিটন। এ ঘটনায় গত ৯ মে মিরপুর মডেল থানায় একটি মামলা হয়। যার মামলা নং ২৪, তারিখ ০৯/০৫/২৫ ইং ধারা-১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩৮৫/৩৮৬/৩৭৯/৫০৬/৩৪/১১৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলায় ১০ মে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার সহ আল-আমিন নামের ৯ নং আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে প্রেরণ করেন মিরপুর মডেল থানা পুলিশ। বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। যাদের মধ্যে ১, মো: বাবুল মোল্লা @ ইটা বাবুল। ২, লিটন @ চা লিটন।  ৩, বুলু। ৪, মো: রাসেল। ৫, আব্দুল। ৬, বাবু। ৭, মো: সোহাগ। ৮, মো: রুবেল। এছাড়া আরও অজ্ঞাতনামা ৪/৫ জনের তালিকা রয়েছে মামলায়।

যুবদলের বিবৃতি প্রকাশ:

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ বলেন, অপহরণ ছিনতাই ও মামলার বিষয়ে আমি অবগত হয়েছি এবং এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ঘটনার সাথে জড়িত আসামিরা যুবদলের কেউ নয়। বিভিন্ন প্রোগ্রামে আপনার সাথে সামনের সারিতে এবং আপনার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এই লিটন ও ইটা বাবুলকে এ বিষয়ে কি বলবেন? এমন প্রশ্নের জবাবে সাজ্জাদুল মিরাজ বলেন, আমরা মিছিল মিটিং করার সময় বা মঞ্চে বক্তব্য দেয়ার সময় অনেকেই আমাদের পাশে দাঁড়ায় তার মানে এই নয় সে আমাদের সক্রিয় সদস্য, লিটন ও ইটা বাবুল সম্পর্কে এর আগেও অনেক অভিযোগ আমাদের কাছে এসেছে। এক সময় তারা যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিল তবে বর্তমানে আমাদের সাথে নেই।   তাছাড়া এ জাতীয় কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের স্থান কোনদিনই যুবদলে হবে না। এ জাতীয় অপরাধীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই জনগণ তাদেরকে আটক করে আইনের হাতে সোপর্দ করবে।

ads
ads
ads

Our Facebook Page

↑